Ridge Bangla

যুদ্ধবিরতির মধ্যেও চলছে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণহানি ৮ জনের

দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর তাণ্ডব অব্যাহত। আজ বুধবার ভোরের দিকে লেবাননের হানিন শহরে ইসরায়েলের চালানো বিমান হামলায় বেশ কয়েকটি বসতবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।

লেবাননের সরকারি সংবাদমাধ্যম এনএনএ-এর তথ্য অনুযায়ী, শুধুমাত্র হানিন নয়, মঙ্গলবার রাতজুড়ে নাকুরা এবং খিয়াম শহরেও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। সীমান্ত এলাকায় বিরতিহীন গোলাবর্ষণ ও বিমান হামলায় পুরো অঞ্চল এখন চরম অস্থিতিশীল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এবং লেবাননের সরকারি সূত্র নিশ্চিত করেছে যে, মঙ্গলবার পরিচালিত এসব হামলায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এই ধরনের সামরিক তৎপরতা মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক ঘোষিত যুদ্ধবিরোধী নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

This post was viewed: 7

আরো পড়ুন