Ridge Bangla

২০ জেলায় কালবৈশাখীর সতর্কতা, নদীবন্দরে সংকেত

দেশের ২০টি জেলায় সন্ধ্যার মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদদের মতে, উল্লেখিত অঞ্চলগুলোতে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের এ সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন