Skip to main content

Ridge Bangla

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং ডানহাতি পেসার রিপন মণ্ডল।

অভিজ্ঞ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে এই পর্বে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। দল ঘোষণাকে ঘিরে সমর্থকদের মধ্যে তরুণদের অন্তর্ভুক্তি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সিরিজের সূচি অনুযায়ী, প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৯ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এরপর ২ মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, সাইফউদ্দিন, রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।

This post was viewed: 38

আরো পড়ুন