দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা গেছে, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলারের সমপরিমাণ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভ বর্তমানে ৩০ হাজার ৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার।
This post was viewed: 6