Ridge Bangla

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় বিদ্যমান সেশনজট নিরসনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রায় চার মাস এগিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, করোনা মহামারি এবং পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের একাডেমিক ক্যালেন্ডারে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে নিতে এবং সময়সূচি পুনরায় স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই এই আগাম পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার পাশাপাশি এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষা ঠিক কবে থেকে শুরু হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন