Skip to main content

Ridge Bangla

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একজন প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষিত আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন। বৈধ ঘোষিতদের মধ্যে রয়েছেন জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় নেত্রী নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের মধ্যেও কয়েকজনের মনোনয়ন বৈধতা পেয়েছে।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। শুনানিতে জানা যায়, তিনি সম্প্রতি সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার পর নির্দিষ্ট সময়সীমা পূরণ না হলে নির্বাচনে অংশগ্রহণের বিধান নেই।

This post was viewed: 31

আরো পড়ুন