Skip to main content

Ridge Bangla

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬ সন্ত্রাসী

পাকিস্তানে সেনা ও পুলিশের যৌথ অভিযানে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অন্তত ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন সন্ত্রাসবাদের শেকড় এদেশে থাকবে, ততদিন অভিযান চলবে।”

এদিকে, কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এবং তীব্র বাকযুদ্ধ চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

This post was viewed: 49

আরো পড়ুন