Skip to main content

Ridge Bangla

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

অপতথ্য ও ভুল তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে তিনি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর কারিগরি সহায়তা নিয়ে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয়পক্ষ গণমাধ্যম উন্নয়ন, তথ্যের স্বচ্ছতা এবং ডিজিটাল যুগে অপপ্রচারের ঝুঁকি নিয়ে মতবিনিময় করেন।

ইউনেস্কোর প্রতিনিধি বৈঠকে সংস্থাটির চলমান কার্যক্রম তুলে ধরেন এবং বিশ্বব্যাপী অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তিনি আরও জানান, বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য যাচাই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গঠনে ভূমিকা রাখবে।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্যের সঠিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ইউনেস্কোর অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বাংলাদেশের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।

This post was viewed: 31

আরো পড়ুন