Skip to main content

Ridge Bangla

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ জন ছাত্রদল নেতাকে সিট বরাদ্দ, তীব্র আবাসন সংকট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসন সংকটের মধ্যে মেয়াদোত্তীর্ণ ৩৬ জন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীকে হলে বিশেষ বিবেচনায় সিট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসন নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ফার্মেসি, পদার্থবিজ্ঞান, ইনফরমেশন সায়েন্স, প্রাণিবিদ্যা, পরিসংখ্যানসহ বিভিন্ন বিভাগের ২০০৮-০৯ থেকে ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হলে অবস্থান করছেন। এমনকি অনেকেই শিক্ষাজীবন শেষ করেও পুনরায় বিভিন্ন প্রক্রিয়ায় সিট ধরে রেখেছেন বলে দাবি শিক্ষার্থীদের।

অন্যদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনো আবাসন সুবিধা না পেয়ে চরম ভোগান্তিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সিট সংকটের কারণে অনেক নবীন শিক্ষার্থী রাজধানীতে অস্থায়ীভাবে কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।

এই অনিয়মের প্রতিবাদে সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের উদ্যোগে রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা “প্রথম বর্ষে সিট চাই”, “অবৈধ সিট বণ্টন মানি না”সহ বিভিন্ন স্লোগান দেন।

বিজয় একাত্তর হলের ভিপি অভিযোগ করেন, নীতিমালা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় সিট দেওয়া হয়েছে। ডাকসু প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে সমাধানের আল্টিমেটাম দিয়েছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন