Skip to main content

Ridge Bangla

টেকনাফে মানব পাচার চক্রের আস্তানা থেকে তিনটি মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। নিহতরা হলেন রবি আলম, মুজিব উল্লাহ ও নুরুল বশর। তারা স্থানীয় শীলখালী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মানব পাচার ও অপহরণ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি অপহরণ ও পাচারসংক্রান্ত বিরোধ থেকে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ও গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ সংঘর্ষের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

This post was viewed: 23

আরো পড়ুন