Skip to main content

Ridge Bangla

মেডিকেলে না পড়েও চিকিৎসাসেবা দেয়া ভুয়া ডাক্তার গ্রেফতার

বরগুনার তালতলীতে এমবিবিএস ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন আমির হোসেন খান নামের এক ব্যক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার নিশানবাড়িয়া এলাকায় অবস্থিত ‘আল-আমিন ফার্মেসি’তে এ অভিযান চালানো হয়। সেখানে অভিযানকালে আমির হোসেনের ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হয় আদালত।

জিজ্ঞাসাবাদে আটক আমির হোসেন স্বীকার করেছেন যে, তার কোনো চিকিৎসা সনদ নেই এবং তিনি কখনো চিকিৎসাবিদ্যায় পড়াশোনাও করেননি। তিনি মূলত নিজের ফার্মেসিতে সাইনবোর্ড টাঙিয়ে ডাক্তার সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

This post was viewed: 34

আরো পড়ুন