Skip to main content

Ridge Bangla

অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানের জোরালো অনুরোধে ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নাটকীয় মোড় ঘুরিয়ে দেওয়া এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সাময়িক স্বস্তি নেমে এসেছে, যদিও ইরানি বন্দরগুলোতে অবরোধ বহাল রাখার কথা স্পষ্ট করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ট্রাম্প ইরান সরকারের ভঙ্গুর অবস্থার কথা উল্লেখ করে জানান, আলোচনার জন্য একটি সমন্বিত প্রস্তাব তৈরির সুযোগ দিতেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আহ্বানকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশও বহাল রয়েছে।

এদিকে ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই সংলাপের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সিদ্ধান্তকে উত্তেজনা প্রশমনের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন।

This post was viewed: 39

আরো পড়ুন