Skip to main content

Ridge Bangla

কক্সবাজারে বিশেষ অভিযান, ১৪ জন গ্রেপ্তার

পর্যটননগরী কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫ জন এবং বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছেন। এই অভিযানে অপরাধ দমনে পুলিশের সক্রিয় তৎপরতার প্রতিফলন দেখা গেছে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন। তিনি জানান, শহরে ছিনতাই, অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও আশপাশের ইউনিয়নজুড়ে চালানো অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

তারা হলেন সাইফুল ইসলাম ওরফে সাইফুল রহমান (২৬), মোহাম্মদ হোসেন (২৪), আবুল হায়াত মোহাম্মদ তারেক (২৬), মো. শফিক (২১) এবং তারেক (২০)। এছাড়া পৃথক অভিযানে আরও ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আনোয়ারুল ইসলাম (৪২), মো. কফিল উদ্দিন (১৭), নবাব মিয়া (৪৫), জাবেদ (৩০), মো. তারেক জিয়া (২৪), মুফিজ, বিধু শর্মা, মো. হানিফ (৩৬) এবং খন্দকার শাহীন ইসলাম (২০)। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

This post was viewed: 26

আরো পড়ুন