Ridge Bangla

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙচুর, ইসরায়েলি সেনার ছবি ঘিরে নিন্দার ঝড়

দক্ষিণ লেবাননে দায়িত্বরত এক ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশুখ্রিস্টের মূর্তি ভাঙচুরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক্স প্ল্যাটফর্মে ছবিটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছে।

সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতির মাধ্যমে ছবিটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, প্রাথমিক পর্যালোচনার পর নিশ্চিত হওয়া গেছে এই ছবিটি দক্ষিণ লেবাননে দায়িত্বরত একজন ইসরায়েলি সৈন্যের।

ওই সেনার তোলা এই ছবি নিয়ে আইডিএফ আরও জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ সামাজিক মাধ্যমে আইডিএফের দাবির প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য করে লিখেছেন, আমরা এখন পুলিশ মুখপাত্রের দাবির অপেক্ষায় রয়েছি যে, “সৈন্যটি যিশুর দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল।”

This post was viewed: 5

আরো পড়ুন