চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বিশেষ কৌশলে পাচারকালে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. শওকত আলী (৩৭) নামের এক পিকআপ চালককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা পিকআপটিতে তল্লাশি চালায় ডিবি পুলিশের পশ্চিম বিভাগ। তল্লাশিকালে পিকআপের ভেতর থাকা একটি গ্যাস সিলিন্ডার সন্দেহজনক মনে হলে পুলিশ সেটির ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে চালক শওকত আলী সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকানোর কথা স্বীকার করেন। উদ্ধার করা মাদকের চালানটি চট্টগ্রাম শহরে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
This post was viewed: 3