Skip to main content

Ridge Bangla

দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান শুরু

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই উদ্যোগের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রতিদিন সকাল ৮টা থেকে সাপ্তাহিক ছুটি ছাড়া দেশের সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সোমবার সকালে রূপগঞ্জ-এর জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সময়ে দেশজুড়ে বিভিন্ন জেলা, উপজেলা ও সিটি করপোরেশনে স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, ১৮ জেলা, ৩০ উপজেলা এবং কয়েকটি সিটি করপোরেশন এলাকায় এই বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না বলে সতর্ক করা হয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন