Ridge Bangla

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে ভয়াবহ বন্দুক হামলায় আট শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে সংঘটিত এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নিহত শিশুদের বয়স এক থেকে ১৪ বছরের মধ্যে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এক বন্দুকধারী হঠাৎ শিশুদের লক্ষ্য করে গুলি চালায়।

আকস্মিক এ হামলায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারায়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারী আহত অবস্থায় আটক হয়।

This post was viewed: 6

আরো পড়ুন