Skip to main content

Ridge Bangla

বগুড়ায় করতোয়া নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডীজন গ্রামের করতোয়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নদীর পাশের শ্মশান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরেই ওই এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। শুক্রবার দুপুরে ছাগল চরাতে গিয়ে মাজেদা খাতুন নামের এক নারী মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহের মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।

মরদেহের পরনে একটি লুঙ্গি ছিল এবং তা পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিচয় শনাক্তে বগুড়া ও সিরাজগঞ্জ সিআইডির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 52

আরো পড়ুন