Skip to main content

Ridge Bangla

পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন, গাঢ় নীল-অলিভের সংমিশ্রণ

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, এর আগে এসআরও জারির মাধ্যমে পুলিশের শার্ট ও প্যান্টের রঙে পরিবর্তন আনা হয়েছিল। তবে সেই পরিবর্তন মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা পায়নি। পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করে নতুন প্রস্তাব চূড়ান্ত করেন। এতে মেট্রোপলিটন পুলিশের জন্য হালকা অলিভ রঙের শার্ট এবং অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল শার্ট নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং রাখা হয়েছে খাকি।

This post was viewed: 36

আরো পড়ুন