Ridge Bangla

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় একাধিক নারী নেত্রী ও সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীরা স্থান পেয়েছেন। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খানসহ আরও অনেকে।

তালিকায় আরও রয়েছেন মানছুরা আক্তার, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। দলীয় সূত্র জানায়, নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং সংসদে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতেই এই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন