Ridge Bangla

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙামাটি সদর উপজেলায় এক সশস্ত্র হামলার ঘটনায় ধর্মসিং চাকমা (৪০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরও দুই নারী।

জানা গেছে, শুক্রবার ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী কুতুকছড়ি এলাকায় ধর্মসিং চাকমার বাড়িতে আসে, ওই সময় ধর্মসিং নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। হামলাকারীরা তাকে বাড়ি থেকে ডেকে এনে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধর্মসিংকে বাঁচাতে এগিয়ে এলে ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫) নামে দুই নারী গুরুতর আহত হন। জানা গেছে, তারা সকলেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত যুব ফোরামের কর্মী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জানান, আহতদের প্রথমে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন