দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পঞ্চম শ্রেণির পাশাপাশি তৃতীয় শ্রেণিতেও মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। তিনি জানান, আগামী বছর থেকে এই বৃত্তি কার্যক্রম শুরু হবে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নির্মাণাধীন নতুন স্কুল ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দেন, যেসব শিক্ষার্থী অঙ্ক ও ইংরেজি বিষয়ে দুর্বল, তাদের অতিরিক্ত সময় দিয়ে পড়াশোনা করাতে হবে। পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
This post was viewed: 39