Skip to main content

Ridge Bangla

চুক্তি হলে ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান উত্তেজনা প্রশমনের ব্যাপারে যদি কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে নিজেই ইসলামাবাদে আসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাস সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন তিনি।

চুক্তি স্বাক্ষরের জন্য নিজেই পাকিস্তানে যেতে চান কি না, এমন প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, হ্যাঁ, আমি যেতে পারি। ইসলামাবাদে যদি চুক্তি স্বাক্ষর হয় তাহলে আমি যেতে পারি।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।” হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় বৈঠক নিয়ে আলোচনা চলমান। এই আলোচনাও পাকিস্তানেই হতে পারে।

This post was viewed: 34

আরো পড়ুন