Ridge Bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনা ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে: ইরানি রাষ্ট্রদূত

পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়ে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, ওয়াশিংটনের সাথে যেকোনো আলোচনা হলে তার ভেন্যু হবে কেবল ইসলামাবাদ।

ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রদূত ইরানের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, তেহরানের পাকিস্তানের ওপর গভীর আস্থা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই। এই বিষয়টি ইতিমধ্যে পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের কূটনৈতিক প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছে ইরান। রাষ্ট্রদূত মোগাদ্দাম তাদের এই মধ্যস্থতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোগাদ্দামের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তানের কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই সম্ভাব্য আলোচনা কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানানো হয়নি।

This post was viewed: 5

আরো পড়ুন