Ridge Bangla

রাশিয়া থেকে জ্বালানি ক্রয়ে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে বড় ধরনের নীতিগত সুবিধা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া নতুন এই নির্দেশনায় ৬০ দিনের জন্য মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে ঢাকাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই বিশেষ ছাড় গত ১১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে যা আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। গত ১১ এপ্রিল এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে মার্কিন প্রশাসন বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা অবহিত করে।

এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশকে ৩০ দিনের একটি সাময়িক ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন করে এই দীর্ঘমেয়াদী ছাড় ঘোষণা করা হলো।

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে ওই অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প হিসেবে রাশিয়ার সাথে বাণিজ্য স্থাপনের উদ্যোগ নেয় সরকার।

তবে রাশিয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকায় জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে দেন-দরবার করতে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠায় বাংলাদেশ।

This post was viewed: 6

আরো পড়ুন