Ridge Bangla

জাটকা শিকারের অপরাধে ২২ জেলে আটক: ১৫ জনের কারাদণ্ড

চলমান নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার দায়ে ২২ জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চাঁদপুর সদর সংলগ্ন অভয়াশ্রম এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে গঠিত দল এই অভিযানে অংশ নেয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৫টি নৌকা এবং ৫টি মশারী জাল জব্দ করা হয়।

আটককৃতদের চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন। এ সময় মোট ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে একজনকে তিন মাসের সাজা, তিনজনকে ২১ দিনের সাজা ও ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১৫ দিন সাজার সাথে ১০ হাজার টাকা জরিমানা, ক্যান্সারের রোগী হওয়ায় একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সময় ১০ জনকে ১৫ দিন করে সাজা দেয়া হয়। এছাড়া ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন