Ridge Bangla

গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩ জন

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জাল নোটচক্রের তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ সাফল্য আসে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ১১/এ নম্বর বাসার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দাউদ হোসেন জানান, মিরপুর থেকে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে হানিফ পালোয়ান ও আশিক জাল টাকা নিয়ে আসেন। ওই টাকা নেওয়ার জন্য আগে থেকেই ১১/এ নম্বর বাসার সামনে অপেক্ষা করছিলেন রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বাজারের ব্যাগে রাখা এক হাজার টাকা মূল্যমানের ৫০টি বান্ডেলে মোট ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন