Ridge Bangla

ইরানের বন্দরগুলোতে আজ থেকে মার্কিন অবরোধ শুরু

আজ থেকে ইরানের নৌ বন্দরগুলোতে অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। ইরানের স্থানীয় সময় সকাল ১০টা বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট থেকে এই অবরোধ শুরু হবে, যা ইরানের বন্দরে নতুন কোনো জাহাজের প্রবেশ নিষিদ্ধ করবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর হলে ইরানের বন্দরে বর্তমানে অবস্থানরত জাহাজগুলোও বন্দর ত্যাগ করতে পারবে না। সেন্টকম সতর্ক করে বলেছে, যদি কোনো জাহাজ এই নির্দেশনা অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

অবরোধের আওতায় থাকবে আরব সাগর এবং ওমান উপসাগর-সংলগ্ন ইরানের সব বন্দর। ইরানের উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টায় থাকা সব দেশের জাহাজের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশের বন্দরের উদ্দেশে চলাচলকারী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না।

সেন্টকম আরও জানিয়েছে, বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোর সুবিধার জন্য অবরোধ কার্যকর হওয়ার আগে নোটিশ দিয়ে বিস্তারিত জানানো হবে।

This post was viewed: 5

আরো পড়ুন