Ridge Bangla

বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিষ্টি জান্নাত

বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পেও প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। তবে নতুন বছরটা শুরু করেছেন একটু ভিন্নভাবে—বিজ্ঞাপন, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রের ব্যস্ততায় ভরা সময় কাটাচ্ছেন মিষ্টি।

অভিনয়ের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন স্টেজ শোতেও অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি সিঙ্গাপুরে একটি স্টেজ শো করে এসেছেন, যেখানে তার সঙ্গে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, লুইপা এবং ওপার বাংলার শিল্পী আকাশ সেন।

কাজের ব্যস্ততা নিয়ে মিষ্টি জান্নাত বলেন, “সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছি। পাশাপাশি সিঙ্গাপুরে স্টেজ শো করলাম। আগামী মাসে লন্ডনে আরেকটি শো আছে। একটি বিজ্ঞাপনের কথাবার্তাও চলছে। পাশাপাশি নতুন একটি সিনেমার কাজ খুব দ্রুতই শুরু করবো।”

মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার ক্যারিয়ার শুরু করেন। অভিনয় ছাড়াও তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবে পরিচিত।

This post was viewed: 30

আরো পড়ুন