Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এ ধরনের যুদ্ধবিরতি কেবল যুক্তরাষ্ট্রকে পুনরায় হামলার প্রস্তুতির সুযোগ করে দেয়। এর পরিবর্তে তারা যুদ্ধের স্থায়ী অবসান চেয়ে ১০ দফা পরিকল্পনা উপস্থাপন করেছে।

সোমবার (৬ এপ্রিল) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। তিনি যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবকে ‘অযৌক্তিক’ ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, সময়সীমা নির্ধারণ বা হুমকি দিয়ে কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয়।

বাঘাই বলেন, অতীতে অস্থায়ী যুদ্ধবিরতির অভিজ্ঞতা ইরানের জন্য ইতিবাচক ছিল না। বরং এতে প্রতিপক্ষ নিজেদের শক্তি পুনর্গঠনের সুযোগ পায়। তাই ইরান এমন কোনো প্রস্তাব গ্রহণে আগ্রহী নয়।

তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া প্রস্তাবের বিপরীতে ইরান নিজেদের জাতীয় স্বার্থের ভিত্তিতে কিছু শর্ত নির্ধারণ করেছে, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এসব শর্তের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

This post was viewed: 34

আরো পড়ুন