Skip to main content

Ridge Bangla

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছুটি শুধুমাত্র পার্বত্য অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে।

চৈত্র সংক্রান্তি পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব। দিনটি উপলক্ষে স্থানীয়ভাবে নানা আচার-অনুষ্ঠান, উৎসব ও সামাজিক আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

This post was viewed: 27

আরো পড়ুন