Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালির কাছে গিয়ে ফিরে এল কাতারি এলএনজি ট্যাঙ্কার

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালির প্রবেশমুখে পৌঁছেও শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে ফিরে গেছে কাতার থেকে ছেড়ে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী দুটি জাহাজ। আন্তর্জাতিক শিপ-ট্র্যাকিং সংস্থার তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো এলএনজি ট্যাঙ্কার এ গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তবে নিরাপত্তাজনিত কারণে যাত্রা শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি।

তথ্য অনুযায়ী, ‘আল দায়েন’ ও ‘রশিদা’ নামের দুটি জাহাজ ফেব্রুয়ারির শেষ দিকে কাতারের রাস লাফান থেকে গ্যাস বোঝাই করে। এরপর যাত্রার অংশ হিসেবে জাহাজ দুটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালেও পরে পূর্ব দিকে ঘুরে ফিরে যায়।

শিপ-ট্র্যাকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, জাহাজ দুটি কাতার এনার্জির অধীনে পরিচালিত। তবে কেন তারা যাত্রাপথ পরিবর্তন করেছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

This post was viewed: 55

আরো পড়ুন