Ridge Bangla

সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ ১২ মে: সিনিয়র সচিব

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮ এপ্রিল তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। সভা শেষে নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি জানানো হয়।

আইন অনুযায়ী, সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন ৩০০ সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে দলগুলোর মধ্যে বণ্টন করা হয়। সর্বশেষ নির্বাচনে প্রাপ্ত আসনের হিসাব অনুযায়ী, বিএনপি ৩৬টি, জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা জোট গঠন করলে ২টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি করে আসন পাবে। তবে ছোট দলগুলো জোট গঠন না করলে কোনো আসন পাবে না।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-সংক্রান্ত আইনে বলা আছে, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

This post was viewed: 19

আরো পড়ুন