Skip to main content

Ridge Bangla

আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি এক হামলায় প্রাণ হারিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

তবে হামলার স্থান বা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি বার্তা সংস্থা ফারস ও তাসনিম এ তথ্য জানিয়েছে।

খাদেমি ২০২৫ সালের জুনে আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পান। তার পূর্বসূরি জেনারেল মোহাম্মদ কাজেমিও এর আগে ইসরাইলি হামলায় নিহত হন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি রয়েছেন আলি লারিজানি, আলি শামখানি, মোহাম্মদ পাকপৌর, আজিজ নাসিরজাদেহসহ ইরানের প্রভাবশালী রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা।

This post was viewed: 49

আরো পড়ুন