Ridge Bangla

মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৭ জন বাংলাদেশি, ৫টি মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে, একজনকে সংযুক্ত আরব আমিরাতে দাফন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, নিহত প্রত্যেকের পরিবারকে সরকার ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতে মৃত ৭ জনের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে, একজনকে আরব আমিরাতে কবর দেওয়া হয়েছে।

মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। প্রসঙ্গত, গত ৮ মার্চ ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানে। এ ঘটনায় সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান। তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

This post was viewed: 12

আরো পড়ুন