Ridge Bangla

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ঘিওর উপজেলার একটি মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মানিকগঞ্জের একটি মেলায় পরিবেশিত গানে তিনি আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এ অভিযোগে দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

এর মধ্যে ১ ডিসেম্বর ঢাকায় আরেকটি মামলা দায়ের করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের এক অধ্যাপক, ডা. মো. মাহফুজুর রহমান। সেখানেও ধর্ম অবমাননার একই ধরনের অভিযোগ আনা হয়।

This post was viewed: 7

আরো পড়ুন