Ridge Bangla

দলকে চাঙা করতে দ্রুত অনুষ্ঠিত হবে বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যত দ্রুত সম্ভব বিএনপির কাউন্সিল আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বৈঠকটি শুরু হয় রাত সাড়ে ৮টায়। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তিন ঘণ্টার দীর্ঘ আলোচনায় দলের সাংগঠনিক বিষয়, বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠন শক্তিশালীকরণ এবং সরকারের বিভিন্ন কর্মসূচি ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মির্জা ফখরুল বলেন, “দলকে আরও সক্রিয় ও চাঙা করতে আমরা কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। যত দ্রুত সম্ভব এ কাউন্সিল সম্পন্ন করা হবে।”

তিনি আরও জানান, দলীয় সভা ও বৈঠকে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, স্থানীয় ও জাতীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা এবং সংগঠনের ভেতরের দুর্বলতা দূর করার বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন