Ridge Bangla

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০

দেশে মিজেলস বা হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত ২২ দিনে সারা দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৩ জনের মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মারা গেছে ১৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এখানে ৩ হাজার ২৫৯ জন শিশু হাম সন্দেহে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে রোগটি নিশ্চিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৯৭৪ জন আক্রান্ত হয়েছে এবং ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। অন্যদিকে, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এ সময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

This post was viewed: 7

আরো পড়ুন