Skip to main content

Ridge Bangla

সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২, বিল পাস

সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি সংশোধনী বিল পাস হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

নতুন আইনের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডারসহ অন্যান্য সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। একই সীমা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও স্বশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগে বিদ্যমান বিধিমালা অপরিবর্তিত থাকবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 90

আরো পড়ুন