Ridge Bangla

নতুন সরকারের অধীনে চলছে প্রথম একনেক বৈঠক, চলমান প্রকল্প দ্রুত শেষ করার বার্তা

নতুন সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

নতুন সরকার গঠনের পর এটিই একনেকের প্রথম অধিবেশন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে এবার কিছু নীতিগত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে কম অগ্রাধিকারপ্রাপ্ত বা বিলাসধর্মী প্রকল্পের পরিবর্তে চলমান প্রকল্প দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে।

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে একনেক বৈঠক বসেছে। সর্বশেষ ২০০৬ সালে তাদের নেতৃত্বে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

নতুন মেয়াদের প্রথম সভায় অনুমোদনের জন্য মোট ১৯টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।

This post was viewed: 23

আরো পড়ুন