Skip to main content

Ridge Bangla

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে ধরা, যুবককে জরিমানা

রাজশাহী নগরীতে পুলিশ পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জ্বালানি সংগ্রহের চেষ্টাকালে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বোয়ালিয়া থানার গুল গফুর পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মো. তৌহিদুর রহমান (২৯) নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্প কর্তৃপক্ষ তার আচরণে সন্দেহ প্রকাশ করে বিষয়টি প্রশাসনকে জানায়।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের আদেশ অনুযায়ী, নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

This post was viewed: 22

আরো পড়ুন