Ridge Bangla

পহেলা বৈশাখের শোভাযাত্রা এবার ‘বৈশাখী শোভাযাত্রা’

বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পহেলা বৈশাখে অনুষ্ঠিত শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ নামে বিভক্তির কোনো প্রয়োজন নেই। সব বিভাজন দূর করে এটিকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, এই শোভাযাত্রা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং এটি দেশের সব মানুষের উৎসব। তাই নতুন নামের মাধ্যমে ঐক্যের বার্তা তুলে ধরা হবে।

নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে দেশের সব শ্রেণির মানুষের জন্য কাজ করছে। যারা ভোট দেয়নি, তারাও সমানভাবে সরকারি সেবা পাবে।

This post was viewed: 10

আরো পড়ুন