Skip to main content

Ridge Bangla

গ্যাসের ব্যথা থেকে বাঁচার উপায়

গ্যাসের যন্ত্রণায় কমবেশি সবাই ভোগেন, বিশেষ করে সকালে ঘুম ভাঙার পর। পানি পান করে কিছুটা স্বস্তি মিললেও ব্যথা অনেক সময় স্থায়ী হয়। কোষ্ঠকাঠিন্যে ভুগছেন এমন ব্যক্তিদের মধ্যে এই সমস্যা আরও বেশি দেখা দেয়। তবে কিছু ঘরোয়া উপায় আছে যা সকালে গ্যাসের ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে পারে। চলুন জেনে নিই:

১. আদার রস মেশানো পানি
এক চামচ আদার রস এক কাপ পানিতে মিশিয়ে পান করুন বা এক টুকরো আদা চিবিয়ে খান। এটি দ্রুত গ্যাসের ব্যথা কমায়।

২. গ্রিন টি
সকালে গ্রিন টি পান করলে শুধু ওজন কমে না, গ্যাসের ব্যথাও প্রশমিত হয়।

৩. পুদিনা পানি
এক কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা ফুটিয়ে সেই পানি পান করলে গ্যাসের সমস্যা কমে।

৪. লেবু পানি
হালকা গরম পানিতে অল্প লেবুর রস মিশিয়ে পান করলে গ্যাসের যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।

৫. মৌরি ভেজানো পানি
মৌরি ভিজিয়ে রাখা পানি পান করলে গ্যাসের সমস্যা দূর হয় এবং হজমশক্তি উন্নত হয়।

৬. হালকা গরম পানি
হালকা গরম পানি পেটের তাপমাত্রা ঠিক রেখে অতিরিক্ত গ্যাস নির্গত করতে সাহায্য করে। এটি পেট পরিষ্কার রাখতেও উপকারী।

৭. অ্যাপেল সিডার ভিনেগার
এক গ্লাস পানিতে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করলে গ্যাসের সমস্যা দ্রুত কমে।

৮. জিরা ভেজানো পানি
মৌরি ভেজানো পানির মতো জিরা ভেজানো পানি পান করলেও পেট ঠাণ্ডা হয় এবং অতিরিক্ত গ্যাস বের হয়ে যায়।

This post was viewed: 67

আরো পড়ুন