Ridge Bangla

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ইরানি হামলায় বাহরাইনে থাকা অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ডেটা সেন্টারে ড্রোন হামলার একদিন আগেই ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। এর মধ্যে মাইক্রোসফট, গুগল ও অ্যাপলের নামও উল্লেখ করা হয়। ইরানের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এই হুমকি দেওয়া হয়।

এর আগে হামলার দিনেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একটি কোম্পানির স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় তা নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ করছে। কর্তৃপক্ষ একে ইরানি হামলা বলে উল্লেখ করলেও কোন কোম্পানির স্থাপনায় হামলা হয়েছে এবং এতে কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন