Skip to main content

Ridge Bangla

‘ক্রীড়া কার্ড’ পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা

দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো ‘ক্রীড়া কার্ড’ চালুর মাধ্যমে। প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রথম পর্যায়ে ১২৯ জন কৃতী খেলোয়াড়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে, যা খেলোয়াড়দের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।

গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সম্মানী পাঠানোর কার্যক্রম চালু করা হয়।

এই কার্ডের আওতায় খেলোয়াড়রা শুধু সম্মাননাই নয়, বরং অ্যাথলেটদের জন্য মাসিক ১ লাখ টাকা সম্মানী নিশ্চিত করা হয়েছে, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

প্রাথমিক পর্যায়ে ২০টি ভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মধ্যে মোট ২ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

পর্যায়ক্রমে প্রায় ৫০০ জন খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই তালিকায় রয়েছে নারী ফুটসাল, কাবাডি, ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন, সেপাক টাকরো ও প্যারা-অ্যাথলেটসহ বিভিন্ন খেলার প্রতিনিধিরা।

ক্রিকেট স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই সুবিধার বাইরে থাকছেন।

This post was viewed: 47

আরো পড়ুন