Ridge Bangla

আইএলওতে বাংলাদেশের নতুন সরকারকে ৪৭টি দেশের পূর্ণ সমর্থন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে ৪৭টি দেশ। এসব দেশ বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে শ্রম খাতে নতুন আইনগত ও প্রশাসনিক সংস্কারের ভূয়সী প্রশংসা করেছে।

সোমবার (৩০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়।

২০১৯ সালে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের মামলা দায়েরের পর ২০২১ সালে বাংলাদেশ সরকার পাঁচ বছর মেয়াদি শ্রম খাত সংস্কারের রোডম্যাপ দাখিল করে আইএলওর গভর্নিং বডিতে। এই রোডম্যাপের আলোকে গত পাঁচ বছরে আটটি অধিবেশনে আলোচনা হয়েছে।

এ দিন নবম অগ্রগতি প্রতিবেদন পেশ করে বর্তমান সরকার। আলোচনায় অংশ নিয়ে ৫৬ সদস্যবিশিষ্ট গভর্নিং বডির ১৯টি রাষ্ট্র এবং ২৮টি দেশ সরকারের শ্রম খাতে উন্নয়ন প্রক্রিয়ার প্রশংসা করেছে এবং চলমান মামলার দ্রুত নিষ্পত্তি দাবি জানায়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শ্রম উপদেষ্টা মাহদী আমিন জেনেভায় উপস্থিত থেকে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা জানান, সরকারের উদ্দেশ্য হলো অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং কর্মসংস্থাননির্ভর উন্নয়ন নিশ্চিত করা।

This post was viewed: 4

আরো পড়ুন