Ridge Bangla

মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব নিযুক্ত হয়েছেন মো. দাউদ মিয়া। তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব দাউদ মিয়াকে পদোন্নতির পর এই পদায়ন দেওয়া হলো।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে থাকা মুহাম্মদ রফিকুল ইসলামকে বদলি করা হয়। তাকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন