Ridge Bangla

এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

বিশ্ববাজার পরিস্থিতি বিবেচনায় আগামী এপ্রিল মাসে দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে বর্তমান দামই বহাল থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বর্তমানে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এপ্রিল মাসেও এই মূল্য অপরিবর্তিত থাকবে।

এর আগে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নতুন মূল্য ঘোষণা করা হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সরকার বিদ্যমান দাম বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে প্রায় ১৫ থেকে ১৬ দিনের চাহিদা পূরণ সম্ভব। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

This post was viewed: 5

আরো পড়ুন