মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে জ্বালানি সংকটকালীন সময়ে অবৈধভাবে তেল মজুতের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত একের পর এক অভিযানে জব্দ করা হচ্ছে অবৈধভাবে মজুত করা তেল।
এবার এমনই এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ায় এক বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সুজন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির শৌচাগারের ভেতরে ড্রামে সংরক্ষিত তেল উদ্ধার করা হয়।
প্রশাসন জানিয়েছে, অভিযানে জব্দ হওয়া তেল লিটারপ্রতি ৯৬ টাকা ৩৯ পয়সা করে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় স্থানীয়দের কাছে বিক্রি করা হয়েছে।
This post was viewed: 4