Ridge Bangla

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ০৭ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ১০৬ দশমিক ১২ ডলারে।

এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যায়। তবে শুক্রবার কিছুটা কমলেও আগের দিনের উল্লম্ফনের পুরো প্রভাব কাটেনি বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাজারে অস্থিরতা তৈরি করছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অনিশ্চিত থাকায় তেলের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে হামলা স্থগিতের ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরেছে।

This post was viewed: 17

আরো পড়ুন